বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: ভিডিও থেকে নেওয়া
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) সড়কপথে কিশোরগঞ্জ যাওয়ার সময় বাংলাদেশ দলের জয়ের খবর পান প্রধানমন্ত্রী। পরে ভিডিও কলে জাতীয় দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরবর্তী টেস্টেও ভালো ফলের জন্য ক্রিকেটারদের শুভকামনা জানান।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে একটি ঐতিহাসিক অর্জন। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এবং তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় নিশ্চিত করেন মুমিনুল হক ও সাদমান ইসলাম।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে টাইগাররা।