বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো
বিশ্বকাপের অংশীদারিত্ব ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ)। শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করার পাশাপাশি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সার্বিক কর্মকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনার দাবি জানিয়েছে।
ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) যৌথভাবে বিশ্ব ফুটবল প্রধানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে এক কঠোর খোলা চিঠি দেওয়ার পর থেকে ইনফান্তিনোর ওপর বিশ্বব্যাপী চাপ বহুগুণে বৃদ্ধি পায়। আগামী বছরের (২০২৭) মার্চে ফিফার পরবর্তী নির্বাচনের আগেই সুইস এই কর্মকর্তার পদত্যাগ নিশ্চিত করতে আন্তর্জাতিক ফুটবলের প্রভাবশালী এই তিন জোট কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিউজিল্যান্ড ফুটবল তাদের ঐতিহাসিক অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে বিবৃতিতে উল্লেখ করে, "গভীরভাবে পর্যালোচনার পর এনজেডএফ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফিফার সাম্প্রতিক নানা সিদ্ধান্ত ও গৃহীত পদক্ষেপ বিশ্ব ফুটবলের অভ্যন্তরে পারস্পরিক ট্রাস্ট বা আস্থা বিনষ্ট করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভাজন বাড়িয়ে দিয়েছে। ফিফা প্রশাসনের ওপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার জন্য একটি স্বাধীন পর্যালোচনা অপরিহার্য।" বিবৃতিতে আরও বলা হয়, "বিশ্ব ফুটবলের পরিচালনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল সদস্য দেশের সামনে এখনই সোচ্চার হওয়ার উপযুক্ত সময় এসেছে।"
এর আগে বুধবার নিউজিল্যান্ডের আঞ্চলিক ফুটবল সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেয়। শুক্রবার এক পৃথক বিবৃতিতে ওএফসি বিনিয়োগ পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইনফান্তিনোর পদত্যাগের সরাসরি দাবি তোলা থেকে বিরত থাকে। তারা জানায়, টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। অন্যদিকে প্রধান তিন কনফেডারেশন ও নিউজিল্যান্ডের এমন কঠোর অবস্থানের জবাবে ফিফা পাল্টা আক্রমণ চালিয়ে দাবি করেছে যে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থা এবং এর নির্বাচিত সভাপতি ইনফান্তিনোকে দুর্বল করতেই এই চক্রান্ত শুরু হয়েছে।