বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ফুুটসাল লিগ বাংলাদেশে ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমিকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে জয় তুলে নিয়েছে আনসার অ্যান্ড ভিডিপি ফুটবল ক্লাব। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে দলের স্ট্রাইকার রাকিব হোসেনের চমৎকার হ্যাটট্রিক আনসারকে এক বড় জয় উপহার দেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আনসার অ্যান্ড ভিডিপি। খেলার ২ মিনিটে দেবব্রত দেবের গোলে এগিয়ে যায় তারা, আর ৮ মিনিটে উচাইথোয়াই মারমার দ্বিতীয় গোলে শুরুতেই ২-০ ব্যবধান নিশ্চিত করে দলটি। এরপর ম্যাচের মোড় নিজের দিকে টেনে নেন রাকিব হোসেন; ১৯ মিনিটে নিজের প্রথম এবং দলের হয়ে তৃতীয় গোল করেন তিনি। ২৭ মিনিটে তরীকুল ইসলাম ওয়ারিয়র্সের হয়ে একটি গোল শোধ করলেও তা ম্যাচের ফলাফলে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২৯ ও ৩২ মিনিটে আরও দুটি দারুণ গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন রাকিব।
একই ভেন্যুতে অনুষ্ঠিত মেয়েদের ফুটসাল লিগের ম্যাচেও সাফল্য পেয়েছে আনসার অ্যান্ড ভিডিপি ফুটবল ক্লাব। রোমাঞ্চকর লড়াইয়ে ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমিকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে তারা, যেখানে দলের হয়ে হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মামনি চাকমা।