বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাভি হার্নান্দেজ
রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত করে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক বার্সেলোনা কিংবদন্তি ও স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ৪৮ বছর পর এই প্রথমবার কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল ডাচ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ৪৬ বছর বয়সী জাভির সঙ্গে চার বছরের চুক্তি সম্পাদন করেছে নেদারল্যান্ডস, যার অধীনে ২০২৮ ইউরো এবং ২০৩০ ফুটবল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ডাচরা।
২০১০ সালের বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ তারকা জাভি ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে অবসর সময় কাটাচ্ছিলেন। ডাচদের দায়িত্ব নেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে জাভি বলেন, “বার্সেলোনা একাডেমিতে বেড়ে ওঠাদের একজন হিসেবে, ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলসসহ আরও অনেকের দ্বারা প্রভাবিত হওয়ায় ডাচ ফুটবলের সঙ্গে আমার বিশেষ এক সম্পর্ক রয়েছে। বলতে পারেন, আমি কিছুটা ডাচ ফুটবলেরই সন্তান।”
সর্বশেষ ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে শেষ ৩২ দলের রাউন্ডে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রোনাল্ড কোমান। পরবর্তীতে সাবেক লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে ডাচ বোর্ডের প্রাথমিক আলোচনা হলেও তিনি ক্লাব ফুটবলে থাকার সিদ্ধান্ত নেন। এর ফলে ১৯৭৮ সালে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের পর প্রথম বিদেশি কোচ হিসেবে নেদারল্যান্ডসের দায়িত্ব নিলেন জাভি। উল্লেখ্য, কাতারের আল-সাদে কোচিং ক্যারিয়ার শুরু করা জাভি পরবর্তীতে বার্সেলোনাকে ২০২৩ সালে লা লিগার শিরোপা জিতিয়েছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জার্মানির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে ডাচদের ডাগআউটে নতুন অধ্যায় শুরু করবেন জাভি।