বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে উল্লাসে মেতেছেন মালাউইর নারী ফুটবলাররা- ছবি: সংগৃহীত
নারী আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) প্রারম্ভিক আসরেই রূপকথার জন্ম দিয়ে ইতিহাস গড়েছে মালাউই নারী ফুটবল দল। হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আফ্রিকা ফুটবলের অন্যতম শক্তিশালী দল ঘানাকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ‘দ্য স্কর্চার্স’ খ্যাত দলটি। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে দলটি কেবল আফকনের শেষ চারে পৌঁছায়নি, একই সাথে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপে সরাসরি খেলার ঐতিহাসিক টিকিটও নিশ্চিত করেছে।
ব্রাজিলে আয়োজিত হতে যাওয়া ৩২ দলের পরবর্তী ফিফা নারী বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চারটি দল। কোয়ার্টার ফাইনাল বিজয়ী হিসেবে মালাউই ছাড়াও আলজেরিয়া, ক্যামেরুন ও আয়োজক দেশ মরক্কো ইতিমধ্যেই বিশ্বের সেরা টুর্নামেন্টে নিজেদের স্থান পাকা করে নিয়েছে।
আগামী বুধবার (১২ আগস্ট) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মালাউই ও আলজেরিয়া। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে ক্যামেরুন। এর আগে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে ক্যাসাব্লাঙ্কায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ১০ বারের শিরোপাজয়ী শক্তিশালী নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে ক্যামেরুন।
ইতিপূর্বে অনুষ্ঠিত ৯টি নারী বিশ্বকাপের সবকটিতে অংশ নেওয়া নাইজেরিয়াকে এখন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্লে-অফ বা বাছাইপর্বের কঠিন পথ পার হতে হবে। তবে আফ্রিকা মহাদেশ থেকে আরও দুটি দলের জন্য প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথ খোলা রয়েছে। অন্যদিকে ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এবার আফ্রিকা কাপ অব নেশনসে একটি নতুন চ্যাম্পিয়ন দলের উদযাপনের মুহূর্ত উপহার পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব।