বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবার শেষকৃত্যে ড্রোন উড়ানোর ঘটনায় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।
রোববার রোজারিওর এল প্রাদো কবরস্থানে হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পুরো আয়োজনটি পারিবারিকভাবে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়।
তবে নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে কয়েকটি টেলিভিশন চ্যানেল ড্রোন উড়িয়ে কবরস্থানের ওপর থেকে ভিডিও ও ছবি ধারণ করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়, যেখানে অনেকেই একে সাংবাদিকতার নৈতিকতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন দ্রুত কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করে, যা শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত বহাল ছিল।
এরই পরিপ্রেক্ষিতে মেসির আইনি দল বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ, ব্যক্তিগত শোকের মুহূর্তে পরিবারের গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
হোর্হে মেসি দুই দিন আগে ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাবার শেষকৃত্যে অংশ নিতে লিওনেল মেসি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে রোজারিওতে পৌঁছান এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগ দেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আয়োজন করার পরিকল্পনা ছিল। তবুও এই ঘটনায় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।