বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো
চুক্তির মাত্র এক বছর পরেই আর্জেন্টিনা আন্তর্জাতিক মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ইতালীয় ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিওরেন্তিনা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১৮ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডারকে এক মৌসুমের জন্য ধারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তিতে কোনো স্থায়ী কেনাকাটার শর্ত রাখা হয়নি, ফলে মাস্তানতুয়োনো আপাতত রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই থাকছেন।
গত বছর আর্জেন্টিনার রিভারপ্লেট থেকে সাড়ে চার কোটি ইউরো রিলিজ ক্লজে ৬ বছরের চুক্তিতে মাস্তানতুয়োনোকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। রিভারপ্লেটের হয়ে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার, যেখানে ৬৪ ম্যাচে ১০টি গোল করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলেও দারুণ রেকর্ড গড়েছেন মাস্তানতুয়োনো। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে ১৭ বছর ২৯৬ দিন বয়সে সিনিয়র দলে অভিষেক ঘটে তার। এর মাধ্যমে ১০০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা আদলফো হেইসিঙ্গারের রেকর্ড ভেঙে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র জাতীয় দলের খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি ম্যাচ খেললেও তারকাসমৃদ্ধ একাদশে নিয়মিত জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। গত জানুয়ারিতে আরেক ইতালীয় ক্লাব নাপোলি তাকে ধারে নিতে চাইলেও তখন রাজি হননি তিনি। তবে নতুন মৌসুমে পর্যাপ্ত খেলার অভিজ্ঞতা অর্জনে সিরি 'আ'-এর দল ফিওরেন্তিনাকেই বেছে নিলেন এই উঠতি তারকা।