বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্ক-আন্দ্রে টার স্টেগান
বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েছেন। মঙ্গলবার এক যৌথ ঘোষণায় এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে দুই ক্লাব।
এক বিবৃতিতে আয়াক্স জানায়, “আয়াক্স, বার্সেলোনা এবং মার্ক-আন্দ্রে টার স্টেগানের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।” এর মাধ্যমে পুরো মৌসুমের জন্য আমস্টারডামের ক্লাবটিতে খেলবেন জার্মান এই গোলরক্ষক।
২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে কাতালান ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন ৩৪ বছর বয়সী টার স্টেগান। তবে সাম্প্রতিক দুই মৌসুমে একাধিক গুরুতর ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি।
এদিকে, বার্সেলোনার নতুন এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন হুয়ান গার্সিয়া। ফলে নিয়মিত খেলার সুযোগ করে দিতেই জানুয়ারিতে টার স্টেগানকে ধারে জিরোনায় পাঠানো হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে জিরোনার হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন তিনি। সেই চোটে পুরো মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে।
চোট ও দীর্ঘ বিরতির কারণে জার্মানি জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি টার স্টেগানের।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং সাতটি লা লিগা শিরোপা জিতেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। কাতালান ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
আয়াক্সে যোগ দিয়ে নিয়মিত খেলার মাধ্যমে নিজের ছন্দ ফিরে পাওয়া এবং আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েই নতুন অধ্যায় শুরু করছেন টার স্টেগান।