বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। প্রায় এক বছর আগে দেওয়া তার পদত্যাগপত্র অবশেষে চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করেছে বিসিবি।
সৈকত গত বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তিভিত্তিক আম্পায়ার প্যানেল থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে সে সময় বোর্ড পদত্যাগ গ্রহণ না করায় তিনি আগের মতোই চুক্তির আওতায় দায়িত্ব পালন এবং বেতন-ভাতা পেয়ে আসছিলেন। পরে বিসিবি তার পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
পদত্যাগের পরই সৈকত জানিয়েছিলেন, বিসিবির নতুন চুক্তিভিত্তিক কাঠামোয় থাকার আগ্রহ তার নেই। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যেতে চান তিনি।
আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে তিনি বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের ২১ এপ্রিল মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। যদিও তখন তা গ্রহণ করা হয়নি, শেষ পর্যন্ত এক বছর পর সেই পদত্যাগ কার্যকর করা হয়েছে।