বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় সম্ভাব্য এই দলবদল আর হচ্ছে না।
খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া অর্থ পরিশোধে রাজি হয়নি জুভেন্টাস। ফলে আপাতত প্রিমিয়ার লিগের ক্লাবটিতেই থাকছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায় তাকে। সেই ঘটনার পর থেকেই ক্লাব ছাড়ার জোরালো আলোচনা শুরু হয়।
তবে সময়ের সঙ্গে নানা জল্পনা তৈরি হলেও এমন কোনো প্রস্তাব আসেনি, যা অ্যাস্টন ভিলা এবং মার্টিনেজ—উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ছিল। ফলে শেষ পর্যন্ত বার্মিংহামেই থেকে যান আর্জেন্টাইন এই তারকা।
২০২০ সালে আর্সেনাল থেকে প্রায় ১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্টিনেজ। আর্সেনালে থাকাকালে একাধিকবার ধারে খেললেও ভিলায় যোগ দেওয়ার পর তিনি দ্রুতই দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন এবং ধারাবাহিক পারফরম্যান্সে ক্লাবের আস্থার প্রতিদান দিয়ে আসছেন।
বর্তমানে দলবদলের অনিশ্চয়তা কাটিয়ে ছুটি কাটাচ্ছেন মার্টিনেজ। কয়েক সপ্তাহ আগে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি। ছুটি শেষে আবারও অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দেবেন, যেখানে তিনি এখনও দলের প্রথম পছন্দের গোলরক্ষক।