বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা ফিরেছেন লিটন কুমার দাস। যদিও মাঠে নামা এখনো নির্ভর করছে তার ফিটনেস পরীক্ষার ওপর। তবে বিসিবি কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, ‘শারীরিকভাবে খেলার মতো অবস্থায় থাকলে প্রথম টেস্টেই লিটনকে খেলানো উচিত।
রোববার ( ২ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘টেস্ট ক্রিকেটের ধরন বিবেচনায় লিটনের অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে।’
তিনি বলেন, ‘আমি মনে করি টেস্ট হয়ত হাই ইন্টেন্স নিয়ে খেলা হয় না। টেস্ট ম্যাচে হয়ত সে তিন বা চার রানের জন্য দৌড়াবে না। উইকেটকিপার হিসেবে তাকে হয়ত ৮০/৯০ ওভারও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং রানিং বিটুইন দ্য উইকেটে যদি কিছুটা ভালো থাকে এবং সে যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত।’
লিটনের প্রস্তুতি নিয়ে তিনি জানান, এখনও তার অনুশীলন দেখার সুযোগ হয়নি। তবে আগে অস্ট্রেলিয়ায় যাওয়াটা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। তার বিশ্বাস, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে লিটনের জন্য টেস্টে ফেরা আরও সহজ হবে।
এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘দেখিনি (লিটনের অনুশীলন)। অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না। অভিজ্ঞতা আপনার স্মৃতিতে সবসময় থেকে যাবে। সে আগে যাচ্ছে, এটা ভালো হচ্ছে। কারণ সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে। আমার মনে হয় গত ৪৫ দিনে সে ম্যাচের মধ্যে নেই। সে যদি অনুশীলন ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক ভালো হবে। তার জন্য টেস্ট ম্যাচ খেলাও অনেক সহজ হবে। নয়ত সরাসরি টেস্ট ম্যাচে গেলে আমার মনে হয় একটু কঠিন হতো।’
এদিকে উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিককেও নিয়ে আশাবাদী জাতীয় দলের এই কোচ। চাপের মধ্যেও জাকের নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন বলে মনে করেন তিনি।
সালাউদ্দিনের ভাষায়, ‘আমার মনে সে হয়ত অনেক চাপের মধ্যে কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং নিজের ভূমিকাটা সে ভালো করে জানে। আমাদের দেশে হয়ত চার বা পাঁচ উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। ওই পজিশনে আমাদের ওরকম একজন ব্যাটারও দরকার আছে। তার ভালো করার সুযোগ আছে।’