বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গুলিতে নিহত তরুণ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো।
ব্রাজিলে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো নিহত হয়েছেন। তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
ঘটনাটি আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে গুলিবিদ্ধ হওয়ার পর মিকায়েলকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। তদন্তকারীদের ধারণা, ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন।
চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন মিকায়েল। পরে তিনি নিজ শহরে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনুশীলন শুরু করেন।
মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন ঘটনার তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক পাচারকারী চক্রগুলোর বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, মিকায়েল ওই হামলার লক্ষ্য ছিলেন না।
এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।