বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির পথেও হাঁটতে পারে স্প্যানিশ জায়ান্টরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের সামনে দুটি বিকল্প রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে তার প্রতিনিধিদের জানানো হয়েছে, বর্তমান প্রস্তাব মেনে চুক্তি নবায়ন করতে হবে, অন্যথায় তাকে বিক্রির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে নতুন চুক্তির ক্ষেত্রে বেতন বাড়ানোর প্রস্তাব আর উন্নত করার কোনো পরিকল্পনা নেই ক্লাবটির।
মার্কার দাবি, রিয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিদ্যমান প্রস্তাবই চূড়ান্ত। এর বাইরে নতুন করে বেতন বৃদ্ধি কিংবা আলোচনার সুযোগ রাখা হবে না। ভিনিসিয়ুস প্রস্তাবে সম্মতি দিলে চুক্তি নবায়ন হবে, আর রাজি না হলে তাকে ধরে রাখার আগ্রহ দেখাবে না ক্লাব।
এদিকে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে টানতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে সম্ভাব্য দলবদলের আর্থিক ও কৌশলগত বিষয়গুলো নিয়ে আর্সেনাল কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।