বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এতে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করে আলবিসেলেস্তেরা। তবে পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। তবে যেকোনো সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তবে মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি।
২০৩০ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার। সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, ‘আমি মেসিকে পরের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না। আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই থাকতে হবে।
তিনি আরও বলেন, এটি ছিল তার (মেসি) খেলা সব বিশ্বকাপের মধ্যে সেরা। অন্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।
মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এক অভিনব প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তার মতে, মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত।
তিনি বলেন, একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলের কথা ভাবলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।
এচেভেরি আরও বলেন, আর্জেন্টাইন ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সবসময় তাদের বিশ্বাস করি এবং নিশ্চিত যে তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।