বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইনজুরির কারণে মূল একাধিক খেলোয়াড়কে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে শক্তি কমে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২০ উইকেট নেওয়ার ব্যাপারে নিজের বোলিং আক্রমণের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে পেসার নাহিদ রানা, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে পেসারদের কাছ থেকেই ২০ উইকেট নেওয়ার প্রত্যাশা থাকবে। পাশাপাশি দলের দুই অভিজ্ঞ স্পিনারও তাদের সহায়তা করবেন।
তিনি বলেন, “এই দলে থাকা পেসাররা সক্ষম। মুশফিক হাসান ছাড়া বাকিরা অনেক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ২০ উইকেট নেওয়া সম্ভব।”
ইনজুরি দলের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে শান্ত বলেন, নির্বাচিত খেলোয়াড়দের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। “ইনজুরি যেকোনো সময় হতে পারে। এই দলকে নিয়েই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। অন্য কেউ থাকলে ভালো হতো কি না, সেটা ভাবার সুযোগ নেই,” বলেন তিনি।
অধিনায়ক আরও বলেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেও তাদের অনুপস্থিতি অন্যদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ তৈরি করেছে।
দুই দশকেরও বেশি সময় পর বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তবে সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শান্ত।
তিনি বলেন, “এখান থেকে কন্ডিশন বিচার করা কঠিন। সেখানে পৌঁছানোর পরই বাস্তব পরিস্থিতি বোঝা যাবে। পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”