বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বের সবচেয়ে মূল্যবান টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নতুন এক মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ সালে লিগটির মোট ব্যবসায়িক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির প্রকাশিত ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে বিশ্বের অন্যতম সফল ক্রীড়া ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন আইপিএলের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়েছে।
গত মার্চে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিগ্রহণের ঘোষণা দেয়। পরে মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কেনার ঘোষণা দেন।
হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজারি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং লিগের বাণিজ্যিক পরিসরের সম্প্রসারণ আইপিএলের ধারাবাহিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।