বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তানে চলমান কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার ( ২৮ জুলাই ) প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি এখনও। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানকে মোকাবিলা করছিল নেপাল। ওই ম্যাচের জয়ী দলকে ফাইনালে পাবে বাংলাদেশ।
সেমিফাইনালসহ এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।
রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান।
৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামীকাল বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো- স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।