বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অধিনায়ক শান মাসুদের অপরাজিত ৮৮ রানের ইনিংসে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের জবাবে ৩ উইকেটে ১৯৯ রান তুলেছে পাকিস্তান। ফলে স্বাগতিকদের প্রথম ইনিংসের ৩১১ রানের বিপরীতে সফরকারীরা এখনও ১১২ রানে পিছিয়ে রয়েছে।
ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলায় পাকিস্তানের হয়ে ইমাম-উল-হক ৬৩ রান করেন। দ্বিতীয় উইকেটে মাসুদ ও ইমামের ১৫৫ রানের জুটি পাকিস্তানকে শক্ত ভিত এনে দেয়।
এর আগে দিনের শুরুতে ৩ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রানে অলআউট হয়। পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী ৫০ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ সর্বোচ্চ ৯২ রান করেন। পাঁচ ঘণ্টার বেশি সময় ক্রিজে থাকলেও তিনি অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। কাভেম হজ ৮৪ রান করে আউট হন। শেষদিকে শামার জোসেফ ১৩ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
পাকিস্তানের ইনিংসের শুরুতেই আজান আওয়াইস আউট হলেও এরপর মাসুদ ও ইমাম ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। শেষ সেশনে শামার জোসেফ ইমামকে এবং জেডেন সিলস বাবর আজমকে ফিরিয়ে কিছুটা লড়াইয়ে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
দিনের খেলা শেষ হওয়ার সময় মাসুদ ১৩৭ বলে ১১টি চারসহ ৮৮ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন সালমান আলী আগা।