বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা। তবে আতলেতিকো মাদ্রিদের তারকাকে দলে টানতে নিজেদের নির্ধারিত প্রস্তাবের বেশি অর্থ ব্যয় করতে রাজি নয় কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রবার্ট লেভানডফস্কির দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে আলভারেজকে বিবেচনা করছে বার্সা। ক্লাবটি এরই মধ্যে ১০ কোটি ইউরোর একটি প্রস্তাব দিয়েছে এবং সেই অঙ্ক আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ওই প্রস্তাবে ছাড়তে রাজি নয়। ফলে দুই ক্লাবের অবস্থানের কারণে সম্ভাব্য দলবদল এখন অনিশ্চয়তায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে বার্সেলোনা শিবিরে কোনো তাড়াহুড়ো নেই। ক্লাবের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, অ্যান্থনি গর্ডন ও করিম আদিয়েমিকে দলে ভেড়ানোর পর আক্রমণভাগে তাদের বিকল্পের অভাব নেই। পাশাপাশি ফেরান তোরেস, দানি ওলমো এবং রাফিনিয়াও প্রয়োজন হলে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন।
তবে বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক আলভারেজকে দলে পাওয়ার বিষয়ে আগ্রহী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বার্সেলোনা–ঘনিষ্ঠ সাংবাদিক আশরাফ বেন আইয়াদ জানিয়েছেন, আতলেতিকো তাদের অবস্থানে অনড় রয়েছে এবং আলভারেজকে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না। তাঁর মতে, সম্ভাব্য এই দলবদলের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আলভারেজের সিদ্ধান্তের ওপর।
যদি আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেই বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে ক্লাব পরিবর্তনের উদ্যোগ নেন, তবেই আলোচনায় নতুন মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।