বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেনের মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, খেলোয়াড়ের ব্যক্তিগত শর্ত নিয়ে ইতোমধ্যে রদ্রি ও রিয়ালের মধ্যে সমঝোতা হয়েছে। এখন চূড়ান্ত চুক্তির জন্য ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোই বাকি।
বিশ্বকাপে গোল বা অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জেতা রদ্রি পুরো টুর্নামেন্টজুড়ে, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে, মধ্যমাঠে নিয়ন্ত্রণ, বল দখল এবং খেলার গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর এই পারফরম্যান্সই রিয়ালের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
রদ্রি নিজেও গত মার্চে এক সাক্ষাৎকারে ভবিষ্যতে লা লিগায় এবং মাদ্রিদে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আগে আতলেতিকো মাদ্রিদে খেললেও তা রিয়ালে যোগ দেওয়ার পথে বাধা হবে না। ২০১৯ সালে আতলেতিকো ছেড়ে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়ালের নতুন কোচ জোসে মরিনিও মধ্যমাঠ শক্তিশালী করতে একজন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছেন। বিশ্বকাপজয়ী রদ্রিকে এ ভূমিকায় সবচেয়ে উপযুক্ত মনে করছেন তিনি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, শুরুতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও মরিনিও রদ্রিকে নিয়ে তেমন আগ্রহী না থাকলেও বিশ্বকাপের পারফরম্যান্সের পর তাঁদের অবস্থান বদলেছে।
বর্তমানে রিয়ালের দলে অঁরেলিয়াঁ চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা থাকলেও ক্লাবটি আরও একজন শীর্ষমানের মিডফিল্ডার যুক্ত করতে চায়। পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়ের পর দলে আরও স্প্যানিশ খেলোয়াড় অন্তর্ভুক্ত করার বিষয়েও ক্লাব কর্তাদের আগ্রহ রয়েছে। ইতোমধ্যে বিশ্বকাপজয়ী লেফটব্যাক মার্ক কুকুরেয়াকে দলে নিয়েছে রিয়াল।
রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। ফলে নতুন চুক্তি না হলে এবারই তাঁকে বিক্রি করে ভালো অর্থ পাওয়ার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির। যদিও সিটির নতুন কোচ এনজো মারেসকা সম্প্রতি জানিয়েছেন, রদ্রি তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তবে পিঠের চোটের কারণে রদ্রিকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। কবে তিনি খেলায় ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, খুব শিগগিরই দুই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হতে পারে।