বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাম্প্রতিক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলার কারণে আগামী সপ্তাহের মেজর লিগ সকার (MLS) অল-স্টার গেমে অংশ নিতে হবে না লিওনেল মেসিকে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ।
গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় ইন্টার মায়ামি তারকা মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। সাধারণত এমএলএস অল-স্টার ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক, তবে চোটসহ বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম রাখা হয়।
এবার বিশ্বকাপ এমএলএস মৌসুম চলাকালেই অনুষ্ঠিত হওয়ায় সাত সপ্তাহের জন্য লিগ স্থগিত রাখা হয়েছিল। এমএলএস জানায়, বিশ্বকাপের শেষ পর্যায়ে খেলা ফুটবলারদের জন্য আগেই বিশেষ ছাড়ের বিষয়ে সমঝোতা হয়েছিল।
লিগের এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ মৌসুম শুরুর আগে এমএলএস এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (MLSPA) সিদ্ধান্ত নেয় যে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর সংশ্লিষ্ট ক্লাবগুলো খেলোয়াড়দের বিশ্রাম, অনুশীলনে ফেরা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সূচি নিয়ে পৃথকভাবে আলোচনা করবে।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় লিওনেল মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল-কে ২০২৬ সালের এমএলএস অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়। সেই ম্যাচে মেসির পাশাপাশি ডি পলও খেলেছিলেন।
আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে অনুষ্ঠিতব্য অল-স্টার ম্যাচে মেসির পরিবর্তে মাঠে থাকবেন লস অ্যাঞ্জেলেস এফসি-এর সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস-এর থমাস মুলার এবং স্বাগতিক শার্লট এফসি ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক টিম রিমসহ অন্য তারকারা।
উল্লেখ্য, গত বছর অল-স্টার ম্যাচে শেষ মুহূর্তে অংশ না নেওয়ায় মেসি ও তার তৎকালীন সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে সময় এমএলএস কমিশনার ডন গারবার মেসির ব্যস্ত সূচির প্রতি সহানুভূতি প্রকাশ করে অল-স্টার নীতিমালা পর্যালোচনার কথা জানিয়েছিলেন। তবে ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস বলেছিলেন, নিষেধাজ্ঞার ঘটনায় মেসি "খুবই হতাশ" ছিলেন।