বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ১৯ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরির কীর্তি গড়েন সূর্যবংশী।
এর আগে এ রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন।
ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক হাফ সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। তিনি ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২১৩ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে শুভসূচনা করে ভারত। এই জয়ে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে হারের ধারা থেকেও বেরিয়ে আসে বিশ্ব চ্যাম্পিয়নরা।