বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো -ছবি: রয়টার্স
স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস আবারও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনাকে তিনি ‘অযৌক্তিক’ ও ‘ফুটবলের জন্য ক্ষতিকর’ আখ্যা দিয়ে ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।
ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, পুরো ফুটবল ক্যালেন্ডারকে শুধু বিশ্বকাপের চাহিদা অনুযায়ী সাজানো উচিত নয়। তার মতে, মাত্র কয়েক সপ্তাহের একটি টুর্নামেন্টের জন্য জাতীয় লিগ ও ক্লাবভিত্তিক ফুটবলকে চাপের মুখে ফেলা হচ্ছে।
তেবাসের অভিযোগ, বিশ্বকাপে দল বাড়ানো হলে জাতীয় লিগগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে এবং ফুটবল শিল্পের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত এই খাতকে বারবার একটি আন্তর্জাতিক আসরের প্রয়োজনে পরিবর্তন করা ঠিক নয়।
তিনি আরও দাবি করেন, ফিফা বর্তমানে দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং জাতীয় লিগগুলোর স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। ২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪ করার আলোচনা প্রসঙ্গে তেবাস বলেন, এটি ফুটবলের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হতে পারে।
ইনফ্যান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন লা লিগা সভাপতি। তার ভাষায়, ইনফ্যান্তিনোর সময় শেষ হয়ে গেছে, এখনই তার সরে দাঁড়ানো উচিত। তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন থাকায় ফিফা সভাপতির অবস্থান এখনো শক্তিশালী।
ফিফার নির্বাচনব্যবস্থাকেও তেবাস ‘অসুস্থ’ বলে অভিহিত করেন। তার মতে, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা আগেই পরাজয়ের আশঙ্কা করেন ফলে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় না।
বিশ্বকাপ চলাকালে কিছু সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার, টুর্নামেন্ট পরিচালনা এবং হাইড্রেশন ব্রেকের মতো বিষয়গুলোকে তিনি অতিরিক্ত বাণিজ্যিক স্বার্থের সঙ্গে যুক্ত বলে দাবি করেন।