বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র -ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত থাকলেও সান্তোসের হয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন তিনি।
দীর্ঘ বিরতির পর সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে যোগ দিয়েছেন নেইমার। তবে অনুশীলনের প্রথম দিনে তিনি মাঠে নামেননি। জিমে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ফিজিওলজিক্যাল ল্যাবে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।
ব্রাজিলিয়ান লিগে অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য নেইমারের ফেরাটা ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ম্যাচে বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরে দলটি পয়েন্ট টেবিলের নিচের দিকেই অবস্থান করছে।

সান্তোসের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ১৭ মে, করিন্থিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে ৩-০ গোলে হারের পর তিনি ব্রাজিল জাতীয় দলে যোগ দেন এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেন। আসরে দুটি ম্যাচ খেলেন তিনি এবং একটি গোল করেন, যা আসে পেনাল্টি থেকে।
চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ এই ব্রাজিলিয়ান তারকা প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে মাঠের বাইরে রয়েছেন। তবে জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি এখনও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবস্থান ধরে রেখেছেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে নেইমারকে।