বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আবারও আলোচনার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের বিশ্বকাপের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আবারও এককভাবে বিশ্বকাপের আয়োজক হিসেবে দেখতে চান বলে জানান তিনি। একই সঙ্গে মেক্সিকো ও কানাডাকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের মন্তব্য করে নতুন বিতর্কেরও জন্ম দেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ফুটবল অঙ্গনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক করা উচিত। তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ রাখবো। তাদের সঙ্গে থাকা ভালো ছিল।’
মন্তব্যটি হাস্যরসের সুরে বলা হলেও এরপর ট্রাম্প আরও যোগ করেন, ‘তাদের অন্তর্ভুক্ত করা আমার পক্ষ থেকে খুবই উদারতা ছিল।’ তার এই বক্তব্যে উপস্থিত অতিথিদের পাশাপাশি ইনফান্তিনোকেও হাসতে দেখা যায়।
তবে ট্রাম্পের মন্তব্যকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখছেন না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভবিষ্যতে, বিশেষ করে ২০৩৮ বিশ্বকাপে, যুক্তরাষ্ট্রকে একক আয়োজক হিসেবে দেখতে আগ্রহী এবং আঞ্চলিক অংশীদারদের ভূমিকা কমিয়ে আনতে চান।
অনুষ্ঠানে ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তার দাবি, এবারের আসর দর্শক উপস্থিতি ও আয়ের দিক থেকে নতুন ইতিহাস গড়েছে। তিনি জানান, টুর্নামেন্টজুড়ে স্টেডিয়ামগুলোতে ৬৫ লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড।
এছাড়া বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প চীনের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়েও রসিকতা করেন। যদিও সেটি বাস্তব কোনো পরিকল্পনা নাকি কেবল মঞ্চের হাস্যরস ছিল, তা স্পষ্ট করেননি তিনি।
ট্রাম্পের এই মন্তব্য বিশ্বকাপ ফাইনালের আগেই ফুটবলের বাইরের এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গ আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।