বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তার দল উসকানিতে পা না দিয়ে নিজেদের ফুটবল দর্শনেই অটল থাকবে। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেছেন, রেফারিও ম্যাচটি এমনভাবে পরিচালনা করবেন যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদা অক্ষুণ্ন থাকে।
ফাইনালের আগের সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, আমরা ফুটবলের মাঠে, খেলার মধ্যেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজেদের ধারণার প্রতি সৎ থাকতে চাই, উসকানিতে পা দিতে চাই না। এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’
সম্প্রতি কিছু মহলে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে বিতর্ক তৈরি হলেও সে প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গেছেন স্প্যানিশ কোচ। বরং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাই দেখিয়েছেন। তিনি বলেন, ‘আমি সবার মতামতকে সম্মান করি। দুটি কোপা আমেরিকা জেতা, বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আমার এক বন্ধুর কোচিংয়ে থাকা এই দলের প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি আমার কেবল সম্মানই আছে। মাঠে আমরা দু’দলই নিজেদের ফুটবল দিয়ে লড়বো।
ফাইনাল নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারি, আর সেখানেও হারি তবুও আমি তাতে রাজি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জয়ের সুযোগ তৈরি করা।
তিনি আরও যোগ করেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে থাকা একটি অসাধারণ দল। আমরা নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে খেলবো, তাদের শক্তিকেও যতটা সম্ভব নিষ্ক্রিয় করার চেষ্টা করব। এই মুহূর্তটা উপভোগ করতে চাই এবং নিজেদের সেরাটা দিতে চাই।
ফাইনালকে দুর্দান্ত এক ফুটবল প্রদর্শনী হওয়ার আশা প্রকাশ করে স্পেন কোচ বলেন, ‘এটি হবে অসাধারণ একটি ম্যাচ। দুই দলেই অসাধারণ প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং দুই দলই আক্রমণাত্মক, নান্দনিক ফুটবল খেলতে চায়। আশা করি, রেফারি ছোট ছোট বিষয়গুলো সঠিকভাবে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার উপযুক্ত একটি ম্যাচ উপহার দেওয়া যায়।
স্পেনের কোচের বক্তব্যে স্পষ্ট, শিরোপার লড়াইয়ে মানসিক যুদ্ধ নয়, বরং ফুটবলই হবে তার দলের সবচেয়ে বড় অস্ত্র।