বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মেসি ও ইয়ামাল -ফাইল ছবি
একসময় ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির কোলে ছিলেন মাত্র আট মাস বয়সী এক শিশু।
সেই শিশুই আজ স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। প্রায় ১৮ বছর পর ভাগ্যের এক বিস্ময়কর পরিক্রমায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন সেই ছবির দুই চরিত্র।
রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার অধিনায়ক মেসির বিপক্ষে মাঠে নামবেন স্পেনের উদীয়মান তারকা ইয়ামাল।
কয়েক বছর আগে ভাইরাল হওয়া সেই ছবিটি নতুন করে আলোচনায় আসে, যখন ইয়ামাল বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ফুটবলে নিজের জায়গা তৈরি করেন।
পরে এক সাক্ষাৎকারে ছবিটি দেখে হাসতে হাসতে ইয়ামাল বলেন, তিনি আশা করেন একদিন বড় মঞ্চে মেসির বিপক্ষে খেলতে পারবেন। সেই স্বপ্নই এবার বিশ্বকাপের ফাইনালে বাস্তবে রূপ নিচ্ছে।

ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ত জানান, এটি বার্সেলোনার একটি দাতব্য কর্মসূচির অংশ হিসেবে তোলা হয়েছিল। লটারির মাধ্যমে নির্বাচিত শিশুদের মধ্যে ইয়ামালও ছিলেন। সে সময় ২০ বছর বয়সী মেসির জন্য এটি ছিল কোনো শিশুকে কোলে নেওয়ার প্রথম অভিজ্ঞতাগুলোর একটি।
ফাইনালে আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা মেসি, যিনি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে, স্পেনের হয়ে ইয়ামালও অন্যতম বড় ভরসা। ফলে বহু বছর আগের একটি স্মরণীয় ছবির দুই মুখ এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত।