বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। বাকি রয়েছে শুধু ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। দলগত শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার নিয়েও চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ—এই তিন মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে কয়েকজন তারকা ফুটবলার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। এবারের আসরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে দুজনই করেছেন ৮টি করে গোল। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি। তার অ্যাসিস্ট ৪টি যেখানে এমবাপের ৩টি।
গোল্ডেন বুটের লড়াইয়ে এখনও রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম (৬ গোল), ফ্রান্সের উসমান দেম্বেলে (৬ গোল) এবং স্পেনের মিকেল ওয়ারজাবাল (৫ গোল)। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই নির্ধারিত হবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই পুরস্কার।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ২০২২ সালের আসরেও এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এবারও তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে সবচেয়ে শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।
মেসির পাশাপাশি আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সুপারিশ এবং স্বীকৃত সাংবাদিকদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার নির্ধারণ করা হবে।
বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ। এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা অসাধারণ সব সেভ করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। তাঁর পাশাপাশি দৌড়ে রয়েছেন উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইর।
গুরুত্বপূর্ণ সেভ, ক্লিন শিট এবং ম্যাচে সামগ্রিক প্রভাবের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হবে।
রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এরপর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। এই দুই ম্যাচ শেষেই ঘোষণা করা হবে ২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারজয়ীদের নাম।
বর্তমান পারফরম্যান্স বিবেচনায় গোল্ডেন বুট ও গোল্ডেন বলের লড়াইয়ে লিওনেল মেসি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সই নির্ধারণ করবে বিশ্বকাপের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ভাগ্য।