বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালের আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আটলান্টায় সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের অকৃত্রিম সমর্থন আর্জেন্টিনার জন্য বিশেষ অনুপ্রেরণা।
সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের উদ্দেশে তিনি কিছু বলতে চান কি না। প্রশ্নটি স্প্যানিশ ভাষায় অনুবাদ করে শোনানোর পর তিনি বলেন, দূরবর্তী একটি দেশ হয়েও বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, তা সত্যিই বিস্ময়কর।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে গর্বের সঙ্গে দেখতে পাওয়া তাদের জন্য এক অনন্য অনুভূতি। বক্তব্যের শেষেও স্প্যানিশ ভাষায় বলেন, “গ্রাসিয়াস বাংলাদেশ”, যার অর্থ—“ধন্যবাদ বাংলাদেশ”।
সাধারণত আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার বাইরে প্রশ্ন করার সুযোগ খুব কমই দেওয়া হয়। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আগ্রহ দেখিয়ে এক সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ করে দেয় দলটির মিডিয়া বিভাগ। সেই প্রশ্নের জবাবেই স্কালোনি বাংলাদেশের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠীর কথা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় রয়েছে। এর আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। এবার স্কালোনির কণ্ঠে ‘গ্রাসিয়াস বাংলাদেশ’ উচ্চারণ সেই আবেগকে আরও একবার সামনে নিয়ে এলো।
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে স্কালোনির এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দুই দেশের ফুটবলপ্রেমীদের আবেগের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।