বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এমবাপ্পে -ছবি ::সংগৃহীত
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। তবে জয়ের আনন্দের মধ্যেই দলকে কিছুটা দুশ্চিন্তায় ফেলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭৭তম মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে ম্যাচের ৬০তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পরে উসমান দেম্বেলের দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা ফরোয়ার্ড। তবে চোট নিয়ে মাঠ ছাড়ায় সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন দেখা দেয়।

ম্যাচ শেষে অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে নিজেই। তিনি জানান, গোড়ালিতে সামান্য আঘাত লেগেছিল তবে এখন তিনি ভালো আছেন। পাশাপাশি জানান, বেঞ্চে থাকা জ্যঁ-ফিলিপ মাতেতা তখন বেশি সতেজ থাকায় দলের স্বার্থে তাকে সুযোগ দিতেই মাঠ ছেড়েছেন।
সেমিফাইনালকে সামনে রেখে এমবাপ্পে বলেন, দলের লক্ষ্য এখনও পূরণ হয়নি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্স প্রস্তুত।

আগামী ১৪ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী।