বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের রেফারি হোয়াও পিনহেইরো। রেফারিং নিয়ে চলতি বিশ্বকাপে একাধিক বিতর্কের মধ্যেই তাকে দায়িত্ব দেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে।
ফিফার ঘোষিত ম্যাচ অফিশিয়ালদের তালিকা অনুযায়ী, কানসাস সিটির এই হাইভোল্টেজ লড়াইয়ে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পিনহেইরো। তাকে সহায়তা করবেন স্বদেশি সহকারী রেফারি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন কানাডার ড্রু ফিশার।
এবারের বিশ্বকাপে এটি হবে পিনহেইরোর প্রথম আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা। এর আগে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড–বসনিয়া ম্যাচ এবং শেষ ষোলোতে কানাডা–দক্ষিণ আফ্রিকার ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ওই দুই ম্যাচে বেশ কয়েকটি হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখিয়েছিলেন এই পর্তুগিজ কর্মকর্তা।
ইউরোপিয়ান ফুটবলে পরিচিত মুখ হোয়াও পিনহেইরো ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে রেফারিং শুরু করেন। এক বছর পর আন্তর্জাতিক তালিকাভুক্ত হওয়ার পর নিয়মিত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করছেন। চ্যাম্পিয়ন্স লিগ, নকআউট পর্ব এবং উয়েফা সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে তার ক্যারিয়ারে বিতর্কও কম নয়। বিশেষ করে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনাল ম্যাচে একটি পেনাল্টির আবেদন নাকচ করায় সমালোচনার মুখে পড়েন তিনি। বায়ার্ন শিবিরের অভিযোগ ছিল, স্পষ্ট হ্যান্ডবলের ঘটনা উপেক্ষা করা হয়েছে এবং ভিএআর থেকেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়নি।
এমন পটভূমিতে আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে পিনহেইরোর প্রতিটি সিদ্ধান্ত বাড়তি নজরে থাকবে।
বিশ্বকাপের নকআউট পর্বে একটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, তাই রেফারিং নিয়েও আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের।