বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মঞ্চ কাঁপাবেন বিবার, ম্যাডোনা, শাকিরা ও বিটিএস - ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবলেই সীমাবদ্ধ থাকছে না, দর্শকদের জন্য থাকছে তারকাখচিত এক বিশেষ সংগীত আয়োজনও।
ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোলের আদলে আয়োজিত হতে যাওয়া হাফটাইম শোতে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসকে।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ১১ মিনিটের এই বিশেষ আয়োজনের মাধ্যমে ফিফা ও গ্লোবাল সিটিজেন বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বেঁধে ফেলতে সক্ষম।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে চার বছর পর বড় মঞ্চে পারফর্ম করে আলোচনায় ফেরেন বিবার। স্বাস্থ্যগত জটিলতার কারণে ‘জাস্টিস’ বিশ্ব সফর বাতিলের পর সেটিই ছিল তার সবচেয়ে বড় লাইভ পরিবেশনা। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার সে নেভার’, ‘ওয়ান টাইম’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিট’-সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করেন।

বিশ্বকাপের হাফটাইম শোর সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এ ছাড়া অনুষ্ঠানে পারফর্ম করবেন নাইজেরিয়ার বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, পিএস২২ কোরাস, কোল্ডপ্লে এবং শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর জনপ্রিয় মাপেট চরিত্রগুলো।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা শাকিরা ও বার্না বয় এবারও একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘Dai Dai’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন স্টেডিয়ামেও নিয়মিত বাজানো হচ্ছে।