বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে পারবেন না।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবারের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫টি ভেন্যুতে (টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ) এথলেট স্পোর্টস গিয়ার কর্তৃক বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ সম্প্রচার আজ ৭ জুলাই, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বৈরী আবহাওয়াজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে।
আবহাওয়া স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামীকাল হতে পুনরায় উক্ত ৫ ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।