বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি -ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ব্রাজিল সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।
মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ব্রাজিলের ম্যাচ তিনি দেখেছেন এবং নরওয়ের বিপক্ষে তাদের বেশ কয়েকটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে ম্যাচের শুরুতে এনদ্রিক সুযোগটি কাজে লাগাতে পারলে ফলাফল অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি।
স্কালোনি বলেন, নরওয়ে খুবই শক্তিশালী দল। শুরুতে ব্রাজিল যদি এগিয়ে যেতে পারত, তাহলে হয়তো আজ ভিন্ন আলোচনা হতো। বড় প্রতিপক্ষের বিপক্ষে ছোট ভুলও বড় মূল্য চুকাতে হয়। আমাদের সামনেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তাই আমরা পুরোপুরি সতর্ক।

আসন্ন ম্যাচে মিসরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান আর্জেন্টিনা কোচ। তবে একাদশ নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। স্কালোনি বলেন, দল চূড়ান্ত করা হলেও এখনো খেলোয়াড়দের তা জানানো হয়নি, তাই সংবাদমাধ্যমের সামনেও সেটি প্রকাশ করতে চান না।
এদিকে কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট খেলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, মেসি পুরোপুরি সুস্থ আছে। ৩৯ বছর বয়সেও টানা ১২০ মিনিট খেলার পরও সে কোনো ক্লান্তির অভিযোগ করেনি।
প্রতিপক্ষ মিসরের প্রশংসা করে স্কালোনি বলেন, দলটির রক্ষণভাগ অত্যন্ত সংগঠিত এবং তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। পাশাপাশি মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে তার বিপক্ষে খেলাকে রোমাঞ্চকর বলেও মন্তব্য করেন আর্জেন্টিনা কোচ।
স্কালোনির ভাষায়, মিসর এই পর্যায়ে ওঠার যোগ্যতা অর্জন করেছে। তাদের খেলার ধরন স্পষ্ট এবং তারা যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ।