বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : এএফপি
বিশ্বকাপের নকআউট পর্বে মাঠের লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হয়েছিল বড় বিতর্ক। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে খেলানোর জন্য ফিফার কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।
এমনকি বিষয়টি নিয়ে হোয়াইট হাউসও তদবির করে বলে আলোচনা ছড়ায়। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান এই স্ট্রাইকার। তবে মাঠের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।
শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের নবম মিনিটেই চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। ৩১ মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলার। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নিজেদের রক্ষণভাগের ভুলে আরও বিপদে পড়ে। ৭৪তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করলে সেই সুযোগ কাজে লাগিয়ে হান্স ফানাকান দলের তৃতীয় গোল করেন। গোললাইন থেকে বল সরানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন ডিফেন্ডার টিম রিম।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু আরও একটি গোল করে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম।
এই জয়ের ফলে শেষ আটে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে ঘরের মাঠে ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।