বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
৩৬ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেলেসাওরা। জোড়া গোল করে নরওয়ের ইতিহাস গড়েন আর্লিং হালান্ড।
ব্রাজিলের ২৪ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর স্বপ্ন আরও একবার ভেঙে গেল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। এরপরও একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ইনজুরি কাটিয়ে মাঠে নামেন নেইমার। তবে ম্যাচের ৭৯ মিনিটে আর্লিং হালান্ডের হেডে এগিয়ে যায় নরওয়ে। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন নেইমার। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের হার এড়াতে পারেনি ব্রাজিল।
এই হারে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নিল ব্রাজিল। পাশাপাশি ২০০৬ সাল থেকে টানা ষষ্ঠ বিশ্বকাপেও ইউরোপের একটি দলের কাছে হেরে বিদায় নেওয়ার তিক্ত রেকর্ড গড়ল সেলেসাওরা।
অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আগামী ১১ জুলাই শেষ আটের লড়াইয়ে তারা ইংল্যান্ড ও মেক্সিকো ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।