বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোনালদো -ফাইল ছবি
বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনার সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, গত ২৩ বছর ধরেই তাকে ‘শেষ’ করে দেওয়ার চেষ্টা চলছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এসব নিয়ে আমি আর ভাবি না। কেউ আমাকে পছন্দ করবে, কেউ করবে না—এটাই স্বাভাবিক। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।”
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা বলেন, পর্তুগালের মানুষ সব সময় তার পাশে থেকেছে। তাই বাইরের সমালোচনার চেয়ে সমর্থকদের ভালোবাসাই তার কাছে বেশি মূল্যবান।

রোনালদো বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তবে সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, গঠনমূলক সমালোচনা একজন খেলোয়াড়কে আরও পরিণত করে। বিশেষ করে ৪০ বছর বয়সে এসে এসব বিষয়কে তিনি ভিন্নভাবে দেখেন।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যদি শুধু নেতিবাচক মন্তব্য নিয়েই ভাবেন, তাহলে নিজের পথ হারিয়ে ফেলবেন। গঠনমূলক সমালোচনা আর কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে করা সমালোচনা এক বিষয় নয়। আমাদের উচিত সেই মানুষদের মূল্য দেওয়া যারা স্টেডিয়ামে এসে হৃদয় দিয়ে সমর্থন করেন।
রোনালদোর ভাষায়, ফুটবলে সমালোচনা সবসময় থাকবে। কঠিন সময়ও আসবে। তবে একজন পেশাদার ফুটবলারের দায়িত্ব হলো সেসব পেছনে ফেলে নিজের লক্ষ্য ধরে রাখা এবং সামনে এগিয়ে যাওয়া।