বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে নবাগত কেপ ভার্দে দুই দফায় সমতায় ফিরে এসে আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত একটি সেট-পিস থেকে পাওয়া গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পণ্য করেননি মেসি। তিনি স্বীকার করেন, ১২০ মিনিটের পুরো লড়াইজুড়েই কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে রেখেছিল।
খেলা শেষ হওয়ার পর আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন কেপ ভার্দের ফুটবলার ও কর্মকর্তারা। মেসি টেলিভিশন সাক্ষাৎকার শেষ না করা পর্যন্ত তারা মাঠের পাশেই অপেক্ষা করেন। এরপর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে স্মারক ছবি তোলেন এবং তার জার্সির আবেদন জানান। মেসিও হাসিমুখে তাদের সেই অনুরোধ পূরণ করেন। পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
পরে হাস্যরসের সুরে মেসি বলেন, ওরা আমার জার্সি, ছবি সবই চেয়েছিল। তবে মাঠের ভেতরে আমাকে বেশ ভুগিয়েছে!
নিজেদের পারফরম্যান্স নিয়েও আত্মসমালোচনা করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তার মতে, আর্জেন্টিনা প্রত্যাশামতো চাপ তৈরি করতে পারেনি, ফলে প্রতিপক্ষ সহজেই খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিল।

মেসির ভাষ্য, দলের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ায় প্রেসিং কার্যকর হয়নি। এ কারণে কেপ ভার্দের ফুটবলাররা মাঝমাঠে বাড়তি জায়গা পেয়েছে এবং আর্জেন্টিনাকে বারবার দৌড় করিয়েছে। বল দখলে খুব বেশি না থাকলেও প্রতিপক্ষ তাদের কৌশলগত শৃঙ্খলা দিয়ে ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে রেখেছিল।
কঠিন এই জয় আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুললেও ম্যাচটি দলের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখছেন মেসি। একই সঙ্গে বিদায় নিলেও সাহসী পারফরম্যান্স ও খেলোয়াড়সুলভ আচরণের জন্য কেপ ভার্দে ফুটবলপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।