বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর সূত্র ছিল তার বোন কাতিয়া আভেইরোর মন্তব্য। তবে ম্যাচ শেষে সেই জল্পনায় নিজেই পানি ঢেলে দিলেন পর্তুগিজ অধিনায়ক।
শেষ ষোলো নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছু সময় নিয়ে, শান্তভাবে ভাবি। এখন আমার পুরো মনোযোগ বিশ্বকাপে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই চাই।
এর আগে ক্রোয়েশিয়া ম্যাচের ঠিক আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো এক সাক্ষাৎকারে দাবি করেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের হয়ে রোনালদোর শেষ আসর।
তিনি বলেন, ‘যতদিন সে মাঠে আছে, উপভোগ করুন। নির্ভরযোগ্য সূত্র থেকে যা জেনেছি, তাতে মনে হচ্ছে সমর্থকরা এবার জাতীয় দলে তাকে শেষবারের মতো দেখছেন। আজই বিদায় নয়, তবে আমার বিশ্বাস এটিই তার শেষ বিশ্বকাপ।
তবে রোনালদোর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। তার মতে, বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন।