বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কিলিয়ান এমবাপ্পে -ছবি : সংগৃহীত
বিশ্ব ফুটবলে এক যুগ ধরে আধিপত্য বিস্তার করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে উঠে এসেছে আরেকটি নাম কিলিয়ান এমবাপ্পে। গতি, গোল করার দক্ষতা এবং বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মাত্র অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এমবাপ্পে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো টুর্নামেন্টে চারটি গোল করার পাশাপাশি নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে। ফাইনালেও গোল করে বিশ্বচ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক হয়ে ওঠেন এই ফরোয়ার্ড।
এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে আরও উজ্জ্বল হয়ে ওঠেন এমবাপ্পে। আসরে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে শিরোপা এনে দিতে না পারলেও তার ব্যক্তিগত নৈপুণ্য ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।

ক্লাব ফুটবলেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন এমবাপ্পে। প্যারিস সেন্ট-জার্মেইনের হয়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন। পরবর্তীতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি এবং প্রথম মৌসুমেই গোল করার ধারাবাহিকতা বজায় রেখে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমবাপ্পে। শতাধিক আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা এই তারকা বর্তমানে দলের আক্রমণভাগের প্রধান ভরসা। চলমান বিশ্বকাপেও তার পারফরম্যান্স ফ্রান্সের শিরোপা প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, কিলিয়ান এমবাপ্পে শুধু একজন গোলদাতা নন; তিনি এমন একজন খেলোয়াড়। যিনি নিজের গতি, কৌশল ও নেতৃত্বের গুণে নতুন প্রজন্মের ফুটবলের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন।