বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেইমার, জোয়াকিম ক্লেমেন্ট -ছবি : সংগৃহীত
বিশ্বকাপ নিয়ে করা ভবিষ্যদ্বাণী পুরোপুরি ভুল প্রমাণিত হওয়ায় জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক মাধ্যমে খোঁচা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
গণিতভিত্তিক বিশ্লেষণে ক্লেমেন্ট দাবি করেছিলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেবে এবং জাপানের কাছে হেরে যাবে। একই সঙ্গে তিনি নেদারল্যান্ডসকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে তার দুটি বড় ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হয়।
হিউস্টনে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। চোট কাটিয়ে দলে ফিরলেও পুরোপুরি ফিট না থাকায় নেইমার ম্যাচে মাঠে নামেননি। তবে বেঞ্চ থেকেই সতীর্থদের উজ্জীবিত করেন এবং জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে অংশ নেন।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, জনাব জোয়াকিম ক্লেমেন্ট, দয়া করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। তার এই মন্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

ক্লেমেন্টের আরেকটি বড় পূর্বাভাসও টেকেনি। তিনি নেদারল্যান্ডসকে শিরোপার অন্যতম দাবিদার ও সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিলেন। কিন্তু ব্রাজিলের ম্যাচের কয়েক ঘণ্টা পরই মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা।
প্রতি বিশ্বকাপেই বিভিন্ন পদ্ধতিতে ফলাফল পূর্বাভাস দেওয়ার চেষ্টা দেখা যায়। কখনো প্রাণীর আচরণ, কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা, আবার কখনো গণিত ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ফল নির্ধারণের চেষ্টা করেন বিশেষজ্ঞরা। এসব বিশ্লেষণে অতীতের পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিসংখ্যান, আক্রমণ-রক্ষণভাগের কার্যকারিতা, সাম্প্রতিক ফর্ম, এমনকি কোনো দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক সূচকের মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।
তবে এবারের নকআউট পর্বে ব্রাজিল ও নেদারল্যান্ডসের ফলাফল আবারও মনে করিয়ে দিল, ফুটবলের মাঠে সব হিসাব-নিকাশই শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মানতে পারে।