বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাইয়ের মন্তব্যে কোনো প্রতিক্রিয়াশীল অবস্থান নেয়নি ব্রাজিল। বরং প্রতিপক্ষের কথাকে অতিরিক্ত অনুপ্রেরণা হিসেবে দেখছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান।
ম্যাচের আগে জাপানি সংবাদমাধ্যম কাইডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্টো শিওগাই বলেন, একসময় ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি ছিল। তবে বর্তমানে আর্জেন্টিনা ও ফ্রান্সকে তিনি বেশি শক্তিশালী মনে করেন এবং ব্রাজিলের নাম আগের মতো আলোচনায় আসে না।
শিওগাইয়ের এমন মন্তব্যের জবাবে ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেন, প্রতিপক্ষ যত বেশি কথা বলবে, ততই তাদের দল অনুপ্রাণিত হবে।
তিনি বলেন, আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করছি। প্রতিপক্ষ যদি কথা বলে আমাদের উদ্বুদ্ধ করতে চায়, তাহলে তারা আরও বলুক। আমরা মাঠেই তার জবাব দিতে চাই।
মার্কিনিওস আরও বলেন, এ ধরনের মন্তব্য হয়তো কিছুটা অহংকারের প্রকাশ। তবে ব্রাজিল এখনো শক্তিশালী দল। আমাদের লক্ষ্য নিজেদের সামর্থ্য মাঠে প্রমাণ করা। প্রতিটি বলের জন্য লড়াই করে নিজেদের যোগ্যতায় ম্যাচ জিততে চাই।
এদিকে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো বিতর্কে জড়াতে চাননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিপক্ষের মন্তব্য নিয়ে নয় বরং নিজেদের খেলায়ই মনোযোগী তার দল।
অন্যদিকে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় অনুষ্ঠিতব্য ব্রাজিল-জাপান ম্যাচটি তাই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে দারুণ উপভোগ্য এক লড়াই।