বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার পর টুর্নামেন্টের সম্ভাব্য গতিপথ আরও পরিষ্কার হয়েছে। ৪৮ দল থেকে প্রতিযোগিতা এখন শেষ ৩২ দলে নেমে এসেছে। প্রতিটি দলের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারিত হওয়ায় পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসও আগের তুলনায় আরও নির্ভুল হয়ে উঠেছে।
ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ বিশ্লেষণে জানিয়েছে, এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি আর্জেন্টিনা ও ফ্রান্সের।
নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল অপটার সুপারকম্পিউটার যা বাস্তবেও মিলেছে। সেই ধারাবাহিকতায় নতুন সম্ভাবনার তালিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষণ অনুযায়ী, শেষ ৩২ থেকে শেষ ১৬-তে ওঠার সম্ভাবনায় ফ্রান্সের অবস্থান শক্তিশালী। কিলিয়ান এমবাপ্পের দলের শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ২৮.৪ শতাংশ। সবকিছু মিলিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনায় শীর্ষে রয়েছে। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৯.২ শতাংশ। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ যা এ ক্ষেত্রে সর্বোচ্চ।
অর্থাৎ ফাইনালে ওঠার দৌড়ে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও চূড়ান্তভাবে ট্রফি জয়ের সম্ভাবনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে ফ্রান্স।
শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন যাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭ শতাংশ) এবং ব্রাজিল (৬.৫ শতাংশ)।
এছাড়া নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ বলে জানিয়েছে অপটা। তুলনামূলকভাবে কম সম্ভাবনা থাকলেও কলম্বিয়া (৩.২ শতাংশ), নরওয়ে (৩ শতাংশ), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫ শতাংশ) ও সুইজারল্যান্ড (২.২ শতাংশ) প্রতিযোগিতায় চমক দেখাতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে স্বাগতিক দেশগুলোর একটি মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ আর জাপানের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
তবে অপটা অ্যানালিস্টও মনে করিয়ে দিয়েছে, এসব পূর্বাভাস কেবল পরিসংখ্যান ও গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি। ফুটবলের অনিশ্চয়তার কারণে মাঠের ফল যেকোনো সময় এই হিসাব পাল্টে দিতে পারে।