বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ এবার পা রাখছে এক সম্পূর্ণ নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ে। ৩২ দলের চিরচেনা গণ্ডি পেরিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
দল বাড়ার কারণে টুর্নামেন্টের নিয়মেও এসেছে ঐতিহাসিক এক পরিবর্তন। গ্রুপ পর্বের পালা শেষ করে বিশ্বমঞ্চ এখন প্রবেশ করছে সম্পূর্ণ নতুন এক নকআউট পর্বে যার নাম ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের লড়াই।
ইতিমধ্যেই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টনাসহ ৩২টি দল এই ঐতিহাসিক নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে মাঠের এই নতুন মহারণ।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নিয়েছে এই পর্বে। তাদের সঙ্গে যোগ দিয়েছে গ্রুপ পর্বের সেরা আটটি 'তৃতীয় স্থান' অধিকারী দল।
প্রথাগত পরাশক্তিদের পাশাপাশি কঙ্গো প্রজাতন্ত্রের মতো দলগুলোর ঐতিহাসিক চমক এই রাউন্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রাউন্ড অব ৩২-এর সময়সূচি ও সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) :
২৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই শ্বাসরুদ্ধকর পর্বের প্রথম ধাপের ম্যাচগুলোর সূচি নিচে দেওয়া হলো :
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — রোববার, ২৮ জুন, রাত ১টা (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
ব্রাজিল বনাম জাপান — সোমবার, ২৯ জুন, রাত ১১টা (হিউস্টন স্টেডিয়াম)
জার্মানি বনাম প্যারাগুয়ে — সোমবার, ২৯ জুন, রাত ২:৩০টা (বোস্টন স্টেডিয়াম)
নেদারল্যান্ডস বনাম মরক্কো — মঙ্গলবার, ৩০ জুন, সকাল ৭টা (মন্তেরি স্টেডিয়াম)
আইভরি কোস্ট বনাম নরওয়ে — মঙ্গলবার, ৩০ জুন, রাত ১১টা (ডালাস স্টেডিয়াম)
ফ্রান্স বনাম সুইডেন — মঙ্গলবার, ৩০ জুন, রাত ৩টা (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম)
মেক্সিকো বনাম ইকুয়েডর — বুধবার, ১ জুলাই, সকাল ৭টা (মেক্সিকো সিটি স্টেডিয়াম)
ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্র — বুধবার, ১ জুলাই, রাত ১০টা (আটলান্টা স্টেডিয়াম)
বেলজিয়াম বনাম সেনেগাল — বুধবার, ১ জুলাই, রাত ২টা (সিয়াটল স্টেডিয়াম)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া — বৃহস্পতিবার, ২ জুলাই, সকাল ৬টা (সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম)
স্পেন বনাম অস্ট্রিয়া — বৃহস্পতিবার, ২ জুলাই, রাত ১টা (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া — শুক্রবার, ৩ জুলাই, ভোর ৫টা (টরন্টো স্টেডিয়াম)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া — শুক্রবার, ৩ জুলাই, সকাল ৯টা (বিসি প্লেস ভ্যাঙ্কুভার)
অস্ট্রেলিয়া বনাম মিশর — শুক্রবার, ৩ জুলাই, রাত ১২টা (ডালাস স্টেডিয়াম)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে — শনিবার, ৪ জুলাই, ভোর ৪টা (মিয়ামি স্টেডিয়াম)
কলম্বিয়া বনাম ঘানা — শনিবার, ৪ জুলাই, সকাল ৭:৩০টা (কানসাস সিটি স্টেডিয়াম)
নকআউট পর্বের এই লড়াইগুলো হবে 'সিঙ্গেল-এলিমিনেশন' বা সরাসরি বিদায়ের নিয়মে। অর্থাৎ, প্রতি ম্যাচেই এক দলকে জিততে হবে এবং হারলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যদি ম্যাচ টাই বা ড্র থাকে, তবে অতিরিক্ত ৩০ মিনিট (১৫ মিনিট করে দুই অর্ধে) খেলা হবে। এরপরও যদি দুই দলের স্কোর সমান থাকে, তবে ম্যাচের ভাগ্য ও পরবর্তী রাউন্ডের টিকিট নির্ধারিত হবে টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে।