বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিওনেল মেসি, লিওনেল স্কালোনি -ছবি : সংগৃহীত
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপের টানা সপ্তম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে যেন ভাষাই হারিয়ে ফেললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি জানান, ম্যাচের আগে মেসির সঙ্গে আলোচনা করেই তাকে প্রথম একাদশে না রেখে দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মতে, এটি ছিল দলের জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল।
তিনি বলেন, মেসি নিজেও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন। এতে বোঝা যায়, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজনকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দেন।
মেসির পারফরম্যান্স প্রসঙ্গে স্কালোনি বলেন, মাঠে তিনি যা করে দেখান, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিবারই তার নৈপুণ্য নতুন করে বিস্মিত করে এবং অনেক সময় মন্তব্য করার মতো শব্দও খুঁজে পাওয়া যায় না।
আর্জেন্টিনা কোচ আরও বলেন, ব্যক্তিগত রেকর্ডের পেছনে না ছুটে মেসি এমন সব সতীর্থের কথা ভাবেন, যারা মাঠে খেলার সুযোগের অপেক্ষায় থাকে। এই মানসিকতাই প্রমাণ করে জাতীয় দল ও দলের খেলোয়াড়দের প্রতি তার দায়বদ্ধতা কতটা গভীর।
জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন মেসি। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের টানা সাতটি ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়ে ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।