বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া ও তাদের কন্যা -ছবি : সংগৃহীত
পরপর আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে ভেঙে পড়েছেন এই ফুটবলার।
শনিবার (২৭ জুন) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম ও হেক্টর বেলোর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন এক বার্তায় বেলো জানান, তার স্ত্রী নিজের জীবন উৎসর্গ করে তাদের শিশুকন্যাকে বাঁচিয়েছেন। তিনি লেখেন, আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে জানাব তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। বলব, শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে। তুমি ছিলে অসাধারণ সাহসী একজন নারী।
আরেকটি পোস্টে তিনি জানান, তার মেয়ে বর্তমানে কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে দেওয়া এক আপডেটে বেলো লেখেন, আমার মেয়ে ও তার আন্টি ভালো আছে। তবে এখনই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
একটি পৃথক ইনস্টাগ্রাম স্টোরিতে স্ত্রীর প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি লেখেন, আমি আমাদের মেয়েকে কীভাবে বুঝিয়ে বলব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন হারিয়েছ? কীভাবে বোঝাব, আমি কিছুই করতে পারিনি? আমাকে শক্তি দাও।
এদিকে, ভয়াবহ এই ভূমিকম্পে ভেনেজুয়াজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ এবং এখনও ৫০ হাজারেরও বেশি ব্যক্তি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।