বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে শুরু হয়েছে ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬। বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শুক্রবার (২৬ জুন)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

“বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে।
আয়োজকরা জানান, বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন সময়োপযোগী উদ্যোগ।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে বেসবল খেলার প্রসার ঘটানো সম্ভব। এর মাধ্যমে তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানো যাবে।

মহাপরিচালক আরও বলেন, জাতীয় বেসবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন। বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তারাও বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।