বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বৃহস্পতিবার হোটেল মম ইন-এ ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পাওয়া বগুড়ার ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলকে স্বীকৃতি পত্র হস্তান্তর করেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা -ছবি : প্রতিনিধি
আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারের লক্ষ্যে বগুড়া মহানগরের সেউজগাড়ীতে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল’ আনুষ্ঠানিকভাবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল এর স্বীকৃতি পেয়েছে। বগুড়ায় প্রথম ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেল এই প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বগুড়ার পাঁচতারকা হোটেল মম ইন এর মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়| সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পরীক্ষা পত্রটি হস্তান্তর করেন প্রধান অতিথি ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলর পার্টনার স্কুল হিসেবে যুক্ত হওয়া একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, মূল্যায়ন ও বৈশ্বিক সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ পাবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে ক্যামব্রিজ শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (স্কুল) নাকিব হায়দার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, একাডেমিক অ্যাডভাইজার জুলিয়েট গোমেজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর বিজনেস ডেভেলপমেন্ট’র অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ ফাহিম ফয়সাল, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস আহমেদ সাকিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান রবিউল আলম রাজু, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান, অধ্যক্ষ আয়েশা আখতার রিপা, উপাধ্যক্ষ রেজওয়ানা পারভীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলকে পার্টনার স্কুল হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।