বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন -ছবি : সংগৃহীত
অঞ্জন’সের পৃষ্ঠপোষকতায় এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন।
আট রাউন্ডের সুইস-লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় মিনহাজ ৮ খেলায় সাড়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করেন।
সাত পয়েন্ট করে অর্জন করেন দুই খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন’সের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
এর আগে শনিবার সকালে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অঞ্জন’সের চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল।
প্রতিযোগিতায় ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার এবং ১ জন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৬৯ জন দাবাড়ু অংশ নেন।
বিজয়ীদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার টাকা নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি মেডেল প্রদান করা হয়।