বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে -ছবি : সংগৃহীত
নরওয়ের বিপক্ষে গোল করতে না পারলেও বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে সতীর্থ উসমান দেম্বেলেকে দুটি অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপে সরাসরি গোলে অবদানের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন।
এমবাপ্পের বিশ্বকাপ ক্যারিয়ারে এখন মোট ২০টি সরাসরি গোল অবদান রয়েছে। এর মধ্যে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এই অর্জনের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী ফুটবলার হয়েছেন। তার ওপরে আছেন কেবল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপে সরাসরি গোলে অবদানের তালিকায় শীর্ষে থাকা মেসির নামের পাশে রয়েছে ২৭টি অবদান ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের অবদান ২০টি।

অন্যদিকে ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে পরের অবস্থানগুলোতে রয়েছেন ব্রাজিলের পেলে (১২ গোল, ৭ অ্যাসিস্ট), জার্মানির গার্ড মুলার (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল, ৪ অ্যাসিস্ট) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল, ৩ অ্যাসিস্ট)।
রেকর্ড গড়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও শক্ত অবস্থানে রয়েছেন এমবাপ্পে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৪ যা শীর্ষে থাকা মেসির ৫ গোলের ঠিক এক ধাপ নিচে।
নরওয়ের তারকা এরলিং হালান্ডের গোলও চারটি। তবে সর্বশেষ ম্যাচে তিনি বেঞ্চে থাকায় গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাননি।